টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বিএনপি নেতার স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা। টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার (৪২) সদর উপজেলার কুইজবাড়ী এলাকার এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে প্রবেশ করে। সন্ত্রাসীরা বেকারির মালিক ও মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শিরোনাম