ব্রীজের কাজ না করেই এক হাজার ৭৯ কোটি টাকা আত্মসাৎ আওয়ামীলীগ নেতার

বরিশাল প্রতিনিধিঃ
ব্রীজের কাজ না করেই এক হাজার ৭৯ কোটি টাকা আত্মসাৎ সাবেক এমপি মহারাজের। বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কাজ না করেই পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ সরকারি এক হাজার ৭৯ কোটি টাকা তার পকেটে ভরেছেন।

ঠিকাদারি কাজে মহারাজ তার নিজ মালিকানাধীন মেসার্স হরিনপালা ট্রেডার্স ও মেসার্স তেলিখালি এন্টারপ্রাইজ এবং তার ভাই মিরাজুলের ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড ও সালাউদ্দিনের মেসার্স ইশান এন্টারপ্রাইজ লাইসেন্স ব্যবহার করতেন।এ কাজে সহায়তার অভিযোগ রয়েছে এলজিইডির প্রকল্প পরিচালক, জেলা এলজিইডি অফিস ও হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে।

শিরোনাম