আদাবরে বেলচা মনির গ্রুপের হাতে যুবক খু*ন

সংবাদ জমিন রিপোর্টঃ
বেলচা মনির গ্রুপের হাতে যুবক খু*ন। রাজধানীর আদাবর থানাধীন বালুর মাঠ এলাকায় মাদক ও গ্যাং আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার ভোররাতে আদাবর ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে কুপিয়ে আহত করে বেলচা মনির গ্রুপের সদস্যরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৬টার দিকে রিপনের মৃত্যু হয়।’

শিরোনাম