মানিকগঞ্জের ঘিওরে মাটি দস্যুদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে মাটি দস্যুদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন জানায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে,রোববার( ১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় ঘিওর উপজেলাধীন কালিগঙ্গা নদীতে অবস্থিত তরা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ ভঙ্গের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা( ৫০,০০০ টাকা) করা হয়েছে ।একই সাথে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দ্বারা সীমানা পুনরায় বুঝিয়ে দেয়াসহ নির্ধারিত সীমানার মধ্যে বিধি মোতাবেক বালু উত্তোলন না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

শিরোনাম