আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন,ব্যাপক ক্ষতি

সাভার প্রতিনিধিঃ
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন,ব্যাপক ক্ষতি। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ছিদ্দিক হোসেনের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শিরোনাম