চরমোনাই পীরের সাফ কথা,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে

সংবাদ জমিন রিপোর্টঃ
চরমোনাই পীরের সাফ কথা,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে; যাতে দেশে কোনও অবস্থাতেই আর কোনও স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। তাই শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা আজমপুরের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

শিরোনাম