আগামী নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না

সংবাদ জমিন রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এ জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।

এদিকে, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না বলে জানান ইসি সচিব। এ সময় শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে তিনি পারবেন না। কারণ তার এনআইডি ব্লক করা আছে।

শিরোনাম