টেকনাফে ১২ মানব পাচারকারীকে আটক করে ১১ জনকে উদ্ধার
কক্সবাজার প্রতিনিধিঃ
টেকনাফে ১২ মানব পাচারকারীকে আটক করে ১১ জনকে উদ্ধার। কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল দিয়ে মানব পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। টানা ১৪ দিনের গোয়েন্দা নজরদারি এবং অভিযানে পাচারকারী চক্রের ১২ জন আটক এবং ১১ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক ব্যক্তিরা হলো, টেকনাফের তুলতুলি এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে আব্দুর রশিদ (৩৫), একই এলাকার মৃত জগির আহমদের ছেলে জাহেদ (১৮), লেঙ্গুর বিলের নুর বশরের ছেলে মিজানুর রহমান (২০), উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আইয়ুবের ছেলে আবু তৈয়ব (২৫), মিয়ানমারের বুচিডং এর নুর মোহাম্মদের ছেলে ইদ্রিস (৩৫), দক্ষিণ জালিয়াপাড়ার মৃত রশিদ উল্লাহর ছেলে জুবায়ের (৩৩), কচ্ছপিয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল আবসার (১৮), ছোট হাবির পাড়ার মৃত সোহরাবের ছেলে ইসমাইল (৩২), বড় ডেইল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ইমরান (২৮), কচ্ছপিয়া এলাকার নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৪০), ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জহিরের ছেলে মাহমুদ উল্লাহ (৩০), কচ্ছপিয়ার নুর মোহাম্মদের স্ত্রী খুরশিদা বেগম (৩৪)।