সাভার ও সিংগাইরের কৃতি সন্তান ইমু মিয়া আর নেই

সাভার প্রতিনিধিঃ
সাভার ও সিংগাইরের কৃতি সন্তান ইমু মিয়া আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার হঠাৎ মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে,মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামের মরহুম তারা মিয়ার সুযোগ্য পুত্র আশরাফউদ্দিন খান ইমু মিয়া। সাভারের সিংহ পুরুষ হিসেবে তার বেশ সুনাম ছিল। তিনি একাধারে সাভার পৌরসভার সাবেক মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য ছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সবাইকে কাদিয়ে আশরাফউদ্দিন খান ইমু মিয়া না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিরোনাম