চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন। প্যানেলে সনাতনী শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও পাঁচ নারী শিক্ষার্থী রয়েছেন।

ছাত্রশিবিরের ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও চবি শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবির শাহজালাল হলের সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনয়ন পেয়েছেন।

শিরোনাম