টেকনাফে মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধিঃ
মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার। কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)।

বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

শিরোনাম