ইসরায়েলি ট্যাংক অগ্রসর হওয়ায় গাজায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ
ট্যাংক অগ্রসর হওয়ায় গাজায় টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গাজা সিটির দুইটি এলাকায় ইসরায়েলি ট্যাংক দেখা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাসিন্দারা জানিয়েছেন, গাজা শহরের কেন্দ্রের প্রবেশপথে ইসরায়েলি ট্যাংক প্রবেশের একই সময়ে পুরো উপত্যকায় ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বাসিন্দারা মনে করছেন, স্থল অভিযান দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী গাজা সিটির পূর্ব উপশহরগুলো নিয়ন্ত্রণ করছে এবং সাম্প্রতিক দিনগুলোতে শেখ রাদওয়ান ও তেল আল-হাওয়া এলাকায় প্রচণ্ড হামলা চালাচ্ছে।

শিরোনাম