বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই আরফান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই আরফান। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার তার হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অধিনায়ক মেহেদী ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরির সুযোগ পাওয়া ফেলানীর ছোট ভাইয়ের নাম আরফান হোসেন। তিনি বিজিবিতে সৈনিক পদে ১০৪তম ব্যাচে চাকরির সুযোগ পেয়েছেন। যোগদানের পর সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলে তিনি চাকরিতে নিয়মিত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিজিবি।

শিরোনাম