সিংগাইরে নাবালক-নাবালিকার বিয়ে,নেয়া হয়নি আইনগত ব্যবস্থা
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
প্রেম মানে কোন বারণ।একই শ্রেণীতে পড়ুযা শিক্ষার্থীদেরর মধ্যে প্রেম।তারপর বিয়ে।কিন্তু উভয়ে নাবালক-নাবালিকা। নাবালক-নাবালিকা হলে কি হবে,নেয়া হয়নি কোন আইনগত ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে।
জানা গেছে,ঐ ইউনিয়নের চর মগড়া গ্রাম নিবাসী ও গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রের সাথে একই শ্রেণীর গোলাইডাঙ্গা গ্রামের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে সম্প্রতি উভয় পরিবারের সম্মতিতে মানিকগঞ্জে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে উভয় পরিবারের দৃষ্টি আকর্ষণ করা হলে উভয় পরিবার বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান।
এ ঘটনায় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর রহমান ও সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।