মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাথে বাউলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বাউলদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন(জাসাসের কেন্দ্রীয় আহবায়ক কমিটি যুগ্ন আহবায়ক), এডভোকেট মোঃ আমিনূল হক(সাবেক সহ-সভাপতি জাসাস জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি), মাজহারুল ইসলাম খান পায়েল(সদস্য, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি),মোশারফ হোসেন শিকদার (আহবায়ক, জাসাস মানিকগঞ্জ জেলা)
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শামীম বিশ্বাস(সদস্য সচিব, জাসাস মানিকগঞ্জ জেলা) ও সভাপতিত্ব করেন,মোশারফ হোসেন শিকদার (আহবায়ক, জাসাস মানিকগঞ্জ জেলা) ।এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাস, বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।