ডাকসু-জাকসুর নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে

স্টাফ রিপোর্টারঃ
ডাকসু-জাকসুতে শিবিরের জয়ে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়ে জামায়াতের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে এতে জাতীয় নির্বাচনে খুব প্রভাব না পড়লেও কিছুটা যে পড়বে তা অনুমান করা যাচ্ছে। ওদিকে আবার একাধিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের সম্ভাবনা রয়েছে। জাতীয় নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও দলীয় অবস্থানই প্রাধান্য পেলেও জামাতের দিকে কিছুটা হলেও প্রভাবিত হবে।

নির্বাচনের এক সপ্তাহ পার হলেও এ নিয়ে এখনও চলছে নানা বিশ্লেষণ। একপক্ষ বলছেন, ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের অধিকারভিত্তিক। তাই অনেক সময় মতাদর্শের বাইরেও যোগ্য প্রার্থীদের বেছে নেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু জাতীয় নির্বাচনে সবাই নিজেদের দলকেই ভোট দেবে। অপরদিকে কেউ কেউ মনে করেন, এই নির্বাচনের বার্তা ইতোমধ্যে গ্রামে-গঞ্জে পৌঁছে গেছে। এতে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে কিছুটা এগিয়ে রাখতে পারে। এ নিয়ে নিজস্ব মূল্যায়ন ব্যক্ত করেছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।

শিরোনাম