বিসিএস প্রশ্ন ফাঁস চক্রের সদস্য কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

দিনাজপুর প্রতিনিধিঃ
প্রশ্ন ফাঁস চক্রের সদস্য কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিসিএস প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পার্বতীপুর রেল স্টেশন থেকে মহিবুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ডিএমপি গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাফিজুজ্জামানের ছেলে। তিনি ঢাকায় একটি কলেজে লেখাপড়া করে।

শিরোনাম