ফরিদপুরে একই বাড়ি থেকে অন্তঃসত্ত্বা মা ও সন্তানের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধিঃ
অন্তঃসত্ত্বা মা ও সন্তানের লাশ উদ্ধার। ফরিদপুরে সদরপুর উপজেলায় একই বাড়ির আলাদা ঘর থেকে অন্তঃসত্ত্বা মা ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)। সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর তার ডেলিভারির তারিখ ছিল।
সুমাইয়া ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের বাসিন্দা রমজান খানের মেয়ে। তার স্বামীর নাম রমজান মুন্সী। তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের বাসিন্দা মোতালেব মুন্সির ছেলে। ২০২০ সালে তাদের বিয়ে হয়।রমজান দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। দুই বছর আগে তিনি দেশে ফেরেন এবং বর্তমানে অন্য কোনও দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদের রায় জানান, রমজান ফরিদপুরে আছেন। তার স্ত্রীর সঙ্গে তার আজ দেখা ও কথা বলা সম্ভব হয়নি বলে জানান তিনি। ঘটনা তদন্ত না করে বোঝা যাচ্ছে না।