যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ হলো ৪ জন

সংবাদ জমিন রিপোর্টঃ
এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ হলো ৪ জন । রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। দগ্ধদের স্বজনদের সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ঘরের ভেতরে পরিবারের চার জনই অবস্থান করছিলেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শিরোনাম