অর্থসংকটে বন্ধ হচ্ছে কক্সবাজার সৈকতের লাইফগার্ড সেবা,প্রাণহানির আশঙ্কা

কক্সবাজার প্রতিনিধিঃ
অর্থসংকটে বন্ধ হচ্ছে কক্সবাজার সৈকতের লাইফগার্ড সেবা,প্রাণহানির আশঙ্কা।যেকোনও সময় বন্ধ হয়ে যেতে পারে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের জীবন রক্ষাকারী বেসরকারি সেবা প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম। অর্থসংকটের কারণে প্রতিষ্ঠানটির এ অচলাবস্থা দেখা দিয়েছে। এতে করে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের গোসলের সময় মৃত্যুঝুঁকি বাড়বে।

গত ২০১২ সালে আন্তর্জাতিক (ইউকে) সংস্থা ‘রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট’–এর (আরএনএলআই) অর্থায়নে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নামা পর্যটকদের জীবন রক্ষায় সি-সেফ লাইফগার্ড সেবা কার্যক্রম চালু করে। এরপর থেকে দীর্ঘ সময় ধরে সাগরে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু অর্থসংকটের কারণে চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ বন্ধ হয়ে যাচ্ছে সব কার্যক্রম।

শিরোনাম