রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে অনশনে শিক্ষার্থীদের অব্যাহত

রাজশাহী প্রতিনিধিঃ
পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে অনশনে শিক্ষার্থীদের অব্যাহত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে রোদ-বৃষ্টির মধ্যেই ৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে করছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শুরু হওয়া এই অনশন শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা প্রায় ২২ ঘণ্টা ধরে চলছে। পোষ্যকোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা।

প্রথমে এককভাবে অনশন শুরু করেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম। পরে আরও আট জন শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন। তারা হলেন– ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সজিবুর রহমান, সমাজকর্ম বিভাগের আরিফ আলভি, আবু রাহাদ ও সৈয়দ ইস্পাহানী, ফলিত গণিত বিভাগের তৌফিকুল ইসলাম, আরবি বিভাগের রমজানুল মোবারক, ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল হক আশিক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের রেদোয়ান আহমেদ রিফাত।

শিরোনাম