সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণ, অন্ধকারে জেলার বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধিঃ
পাওয়ার গ্রিডে ভয়াবহ বিস্ফোরণ, অন্ধকারে জেলার বাসিন্দারা। সাতক্ষীরায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিনাপোতা এলাকায় গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শিরোনাম