স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে পালানোর সময় স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ
স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে পালানোর সময় স্বামী আটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৫) গলা কেটে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। ফরিদ উদ্দীন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ওসি বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম