খুলনায় উচ্ছেদ অভিযান নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত-৩০

খুলনা প্রতিনিধিঃ
উচ্ছেদ অভিযান নিযে সংঘর্ষে ওসিসহ আহত-৩০।খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান বাধার মুখে স্থগিত করা হয়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে কলোনি বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ওসিসহ ১৪ পুলিশ ও বাসিন্দা মিলিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবেন না। পুলিশ বলছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে।

জানা যায়, রোববার (২১ আগস্ট) সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের শুরু হয়। এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজার ভেঙে দেওয়া হয়।

শিরোনাম