চুরি যাওয়া রিজার্ভ ফিরে পাবার সম্ভাবনা কতটুকু?

নিজস্ব প্রতিনিধিঃ
চুরি যাওয়া রিজার্ভ ফিরে পাবার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ও আলোচিত অপরাধ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখনও পুরো অর্থ দেশে ফেরত আসেনি। তবে সাম্প্রতিক সময়ে আদালতের রায় ও ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮১ মিলিয়ন (৮ কোটি ১০ লাখ) ডলার বাজেয়াপ্তের প্রক্রিয়া নতুন করে আশা জাগাচ্ছে। যদিও চুরি হওয়া রিজার্ভের আর্থিক পরিমাণ সীমিত, তবে মনস্তাত্ত্বিক ও কৌশলগত দিক থেকে এর তাৎপর্য বিশাল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা মনে করি, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) রাখা ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত হওয়ার মধ্য দিয়ে পুরো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আরও একধাপ এগিয়েছে।”

শিরোনাম