রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় বন্ধ হতে পারে রাকসু নির্বাচন

নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ে অস্থিরতায় বন্ধ হতে পারে রাকসু নির্বাচন। তিন দশকেরও বেশি সময় পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে আমেজ। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। ৩৫ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনি উৎসব। হলে, বিভিন্ন চত্বরে, ক্যাম্পাস সংলগ্ন মেসগুলোতে এবং অনলাইনে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে এ আমেজে সংকট সৃষ্টি করেছে পুনর্বহাল হওয়া পোষ্য কোটা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের গত ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এরপর থেকেই শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে একের পর এক আন্দোলন শুরু করেন। এরই প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর বিকালে এক জরুরি একাডেমিক কমিটির সভায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদে বিক্ষোভ, আমরণ অনশন, অবস্থান কর্মসূচি করাসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

শিরোনাম