সিংগাইরে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
সিংগাইরে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ ও তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর হুমকি দেয়াকে কেন্দ্র করে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে।

জানা গেছে,উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কুদ্দুস মোল্লা প্রাইভেট পড়ানোর সময় মেয়েদের গায়ে হাত দেয়া,তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনা ফাঁস হলে উত্তেজিত অভিভাবকরা রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্কুলে প্রবেশ করে গণপিটুনি দেয়। এ সময় লেকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এদিকে এ ঘটনার সত্যতা অভিভাবকরা নিশ্চিত করলেও আহত শিক্ষক কুদ্দুস এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন,অভিভাবকরা শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে টেনে বের করে মারধর করে।তাদের মারপিটে ঐ শিক্ষক আহত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম জানান, তদন্তের পরই সত্য জানা যাবে।তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম হান্নান বলেন,এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয়তা ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম