সিংগাইরে শিক্ষককে মারপিট করায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুসকে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের কারণে অভিভাবকরা গণপিটুনি দেয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
জানা গেছে,,সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বিদ্যালয়ের সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমমাবেশ করে। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তির শিকার হয় যাত্রীসাধারণ। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো:কামরুল হাসান সোহাগ সংবাদ মাধ্যমকে বলেন,বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দ্রুত এর সমাধানের নির্দেশ দেয়া হয়েছে। ছবি-সংগৃহীত