পুলিশকে থোরাই কেয়ার করে আদালত থেকে পালিয়ে গেলো জোড়া খুনের আসামি

বগুড়া প্রতিনিধিঃ
পুলিশকে থোরাই কেয়ার করে আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজাতখানার সামনে থেকে ডাকাতিসহ জোড়া খুনের মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় ওই আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও আদালতপাড়ায় তোলপাড় শুরু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। যাদের অবহেলায় আসামি পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম