তিনটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান চালিয়ে ১৪ নারীসহ গ্রেফতার-২০
খুলনা প্রতিনিধিঃ
তিনটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান চালিয়ে ১৪ নারীসহ গ্রেফতার-২০। খুলনার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারীসহ ২০ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবিবার রাতে নগরের হোটেল আর্কেডিয়া, হোটেল গার্ডেন এবং হোটেল সবুজ বাংলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ। তিনি বলেন, ‘ওই তিনটি হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে আসছিল পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয় জন পুরুষ এবং ১৪ জন নারী। তারা খুলনার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিকালে কারাগারে পাঠানো হয়েছে তাদের।’