টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন নেভানোর সময় দগ্ধ-৫

সংবাদ জমিন রিপোর্টঃ
কেমিক্যাল গুদামে আগুন নেভানোর সময় দগ্ধ-৫। গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন,ফায়ার ফাইটার মো. শামীম আহম্মেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৮), অফিসার জান্নাতুল নাঈম (৩৫) এবং স্থানীয় হার্ডওয়্যারের দোকানী আল-আমিন বাবু (২২)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিরোনাম