একটি রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টারঃ
ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি ও এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

শিরোনাম