কক্সবাজারের সেই পাহাড়ের আস্তানা থেকে আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ
সেই পাহাড়ের আস্তানা থেকে আরও পাঁচ জন উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের সেই পাহাড়ি আস্তানা থেকে অপহরণের শিকার আরও পাঁচ যুবককে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অপহরণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় তাদের অপহরণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

শিরোনাম