সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করা হলো শাহজালালে

সংবাদ জমিন রিপোর্টঃ
সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করা হলো শাহজালালে। বিমানযাত্রী বেশে মাদক পরিবহনের সময় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রাখা ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে মা ও মেয়েকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শিরোনাম