পুলিশ-সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা,গ্রেফতার-৬

সংবাদ জমিন রিপোর্টঃ
পুলিশ-সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা,গ্রেফতার-৬। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত এক চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় সক্রিয় ছিল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে র‌্যাব-৪ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার শাহাবুদ্দিন কবীর এ তথ্য জানান। গ্রেফতার ছয়জন হলেন, সোহেল রানা ওরফে মিলন (৩৩), তৈয়ব ওরফে মোস্তাক (৪৬), মো. সজীব মুন্সি (৪৪), শামীম আহমেদ (৪৫), মো. মওলাদ আলী খান (৫২) এবং সোহেল রানা ওরফে জিন্নাহ (৩৭)।

শিরোনাম