আদালতে আইনজীবিদের নেতৃত্বে ‘জয় বাংলা’স্লোগান,আটক-১

বাগেরহাট প্রতিনিধিঃ
আদালতে আইনজীবিদের নেতৃত্বে ‘জয় বাংলা’স্লোগান,আটক-১। বাগেরহাটে আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের করিডরে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, ‘আমি পার্শ্ববর্তী আদালতে ছিলাম। সেখান থেকে জয় বাংলা স্লোগান শুনে বাইরে এসে দেখি, কয়েকজন আইনজীবীর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে অর্ধশত মানুষ আদালতের দোতলা থেকে নিচতলায় নামছেন। এ সময় আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়। ওই আদালতের বিচারক আজমিরা ফেরদৌসী এজলাস ছেড়ে তার খাস কামরায় চলে যান। ঘটনার সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

শিরোনাম