মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদসহ ৪ জনের জামিন না মঞ্জুর

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্যানেল মেয়র আরশেদসহ ৪ জনের জামিন না মঞ্জুর। রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাসসহ (৫৭) চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভি (৩৫), আমিনুল হক ফয়সাল (৪৬) ও মো. বেলাল হোসেন তুহিন (৩০)।

শিরোনাম