সংবাদ জমিন রিপোর্টঃ
ফায়ার ফাইটার শামীম আহমেদের প্রথম জানাজা সম্পন্ন। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শামীম আহমেদের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।