কক্সবাজার সমুদ্রসৈকত দখলমুক্ত করার নির্দেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
সমুদ্রসৈকত দখলমুক্ত করার নির্দেশ। কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া এসব স্থাপনার লাইসেন্স ও অনুমোদন অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান (এনডিসি) স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সরকার কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী এই এলাকায় ক্ষতিকর সব কার্যক্রম নিষিদ্ধ।

শিরোনাম