দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা,প্রাণ গেলো চালক ও হেলপারের
রাজবাড়ী প্রতিনিধিঃ
দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা,প্রাণ গেলো চালক ও হেলপারের। রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া সদরের বারখাদা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজবাড়ী সদর কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুটি ট্রাক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।