টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ,আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

সংবাদ জমিন রিপোর্টঃ
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আরেক ফায়ার ফাইটার মারা যান। এ ফায়ার ফাইটার মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইজনে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

শিরোনাম