রাইফেল ও বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ
রাইফেল ও বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্যসহ আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আব্দুল্লাপুর ইউনিয়নের মোহাম্মদ শফি আলমের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের বিশেষ দল আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের ছেলে ইরফান ও একই এলাকার শফি আলমের ছেলে আব্দুল হালিম প্রকাশ ইমনের বাড়িতে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন মেজর সাইফুর রহমান তুর্জ ও সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান। অভিযানে মোট ২৩ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

শিরোনাম