লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, বৃষ্টি বাড়বে

নিজস্ব প্রতিবেদকঃ
লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, বৃষ্টি বাড়বে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটির অবস্থান এখন ভারতের ওডিশা উপকূলে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটেছে। রোদও উঠেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

শিরোনাম