গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে লুট করা হলো স্বর্ণালঙ্কার ও টাকা

গাজীপুর প্রতিনিধিঃ
ব্যবসায়ীকে কুপিয়ে লুট করা হলো স্বর্ণালঙ্কার ও টাকা । গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেমস্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিরোনাম