ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায়

গাজীপুর প্রতিনিধিঃ
ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায়। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ব্যাংক কর্মকর্তা মোকসেদ আলীকে (৫৮) অপহরণের পর ৯০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশের (পল্লী বিদ্যুৎ) মোড় থেকে তাকে অপহরণ করা হয়।

মোকসেদ আলী ইসলামী ব্যাংক শ্রীপুর উপজেলার মাওনা শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) হিসেবে কর্মরত। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা (পালের মাঠ) এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

শিরোনাম