যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

সংবাদ জমিন রিপোর্টঃ
যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মিডক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য জানান।
মোখলেসুর রহমান নড়াইলের লোহগড়া থানার হানদোলা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

শিরোনাম