নদে ডুবে মারা গেলো দাদি-নাতি, আরেক নাতি নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধিঃ
নদে ডুবে মারা গেলো দাদি-নাতি , আরেক নাতি নিখোঁজ। ফরিদপুরে পানিতে ডুবে দুই নাতি ও দাদি নিখোঁজ হয়েছেন। পরে এক নাতিসহ দাদির লাশ উদ্ধার করা হলেও অপর নাতি এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এই ঘটনা ঘটে।

মৃত ও নিখোঁজ সবাই পশ্চিম ভাসান চর গ্রামের মৃধাবাড়ির সদস্য। লাশ উদ্ধার হওয়া দাদির নাম মালা বেগম (৬৮)। তিনি পশ্চিম ভাসান চর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী। দুই নাতির নাম দিরাজউদ্দিনের ছেলে তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) ও দিরাজউদ্দিনের আরেক ছেলে সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। এর মধ্যে দাদি মালা বেগম ও তৌসিফের লাশ উদ্ধার করা হয়েছে। সোয়াদ এখনও নিখোঁজ রয়েছে।

শিরোনাম