নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে তুরাগের কামারপাড়া এলাকা থেকে নিখোঁজ হন জুলাই আন্দোলনের এই নেতা। তিনি কোথায় ছিলেন, কারা তাকে আটকে রেখেছিলেন, সেই মসজিদে কীভাবে এলেন? কিছুই বলতে পারছেন না তিনি। মামুনুর রশীদকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

শিরোনাম