মালয়েশিয়া সফর করে দেশে ফিরলেন সেনাপ্রধান

সংবাদ জমিন রিপোর্টঃ
সফর করে দেশে ফিরলেন সেনাপ্রধান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি ঢাকায় পৌঁছান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ মাসের ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া যান। সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

শিরোনাম