পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে রশিদপুর গ্যাসক্ষেত্রে অপরিশোধিত তেল সরবরাহের পাইপলাইনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের করা ছিদ্র থেকে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের তিন জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বসির মিয়া (৫০), তার ছেলে রেদোয়ান আহমদ (২০)।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ বলেন, ভোরে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে হাসপাতালে। ঢাকা থেকে লাশ রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছাবে। তবে বসির মিয়ার স্ত্রীর অবস্থা বেশি ভালো না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শিরোনাম